বিরাটের শতরান জয়ী বেঙ্গালুরু, পিছিয়ে পড়ল কেকেআর

রায়পুরে ১৯২ রান করেও হার কলকাতার। বিরাট কোহলির অপরাজিত শতরানে শীর্ষে উঠল বেঙ্গালুরু, কেকেআরের অঙ্ক কঠিন।

virat-kohli-century-rcb-beat-kkr-ipl-2026

Kolkata, May 13: আইপিএল ২০২৬-এর ৫৭তম ম্যাচে রায়পুরে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা। বৃষ্টির কারণে ম্যাচটি দেরিতে শুরু হলেও পুরো ২০ ওভার করেই খেলা হয়। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় হাসিল করল আরসিবি। এই জয়ের নায়ক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর শতরানে এই ম্যাচে সফল রজত পাতিদাররা। এর সঙ্গে ১৬ পয়েন্ট নিয়ে গুজরাতকে টপকে বেঙ্গালুরু উঠে গেল শীর্ষে।

এদিন বৃষ্টি এবং তার ফলে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি শুরু হতে প্রায় দেড় ঘণ্টা দেরি হয়। এই বাধা সত্ত্বেও, মাঠের কভার সরানো হয় এবং অবশেষে কোনো ওভার নষ্ট না করেই ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। ২০ ওভারে কলকাতা ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে।

   

এদিন কলকাতার হয়ে সর্বোচ্চ রান করেন তরুণ অঙ্গকৃষ রঘুবংশী। তিনি ৪৬ বলে ৭১ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। এছাড়া রান এসেছে সহ অধিনায়ক রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে। তিনি স্কোরবোর্ডে যোগ করেন ৪৯ রান। এছাড়া তাঁকে সঙ্গ দেন ক্যামেরন গ্রিন (৩২)। এছাড়া অবদান রাখেন অধিনায়ক রাহানে (১৯), ফিন অ্যালেন (১৮)।

উল্টোদিকে, রান তাড়া করতে নেমে খুব বেশি কষ্ট করতে হয়নি বেঙ্গালুরুকে। বিরাটের শতরানে খুব সহজেই জয়ের খোঁজ পায় বেঙ্গালুরু। প্রথম থেকে শেষ পর্যন্ত মাঠে টিকে থাকেনি তিনি। বিরাটের ৬০ বলে (নট আউট) ১০৫ রানের ইনিংসটি ছিল ১১টি চার ও ৩টি ছক্কায় সাজানো। তাঁকে সঙ্গ দিয়েছেন দেবদত্ত পাডিক্কল (৩৯)। এছাড়া অবদান রাখেন জ্যাকব বেথেল (১৫), রজত পাতিদার (১১), জীতেশ শর্মা (৮), টিম ডেভিড (২)।

এদিন দুই দলের ব্যাটিং ইনিংসেই মিডল ওভারে দীর্ঘক্ষণ কোনো উইকেট আসেনি। তাই শেষের দিকে খেলা আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। গত ম্যাচে জ্বলে ওঠা ভুবনেশ্বর কুমার এই ম্যাচে ছিলেন নিষ্প্রভ। আজ বেঙ্গালুরুর হয়ে ১টি করে উইকেট শিকার করেন জস হ্যাজলউড, রাসিখ সালাম এবং ভুবনেশ্বর কুমার। আরেকটি উইকেট আসে রান আউট থেকে। পক্ষান্তরে, কলকাতার হয়ে একা ৩টি উইকেট তুলেছেন কার্তিক ত্যাগী। আর একটিমাত্র আউট আসে সুনীল নারিনের থেকে। বাকিরা ব্যর্থ।