যুদ্ধের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের! আজ থেকে নতুন দাম কত হল?

যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে আর তাঁর এবার পড়ল ভারতে। সত্যিই এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির পর এবার পেট্রোলেরও দাম বাড়ল (petrol price hike)। তবে শুধুমাত্র প্রিমিয়াম পেট্রোলের (premium Petrol Price) ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
premium-petrol-diesel-price-hike-india-2026-middle-east-impact

যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে আর তাঁর এবার পড়ল ভারতে। সত্যিই এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির পর এবার পেট্রোলেরও দাম বাড়ল (petrol price hike)। তবে শুধুমাত্র প্রিমিয়াম পেট্রোলের (premium Petrol Price) দাম বাড়ল। প্রতি লিটারে দুই টাকা করে দাম বেড়েছে প্রিমিয়াম পেট্রোলের। পাশাপাশি প্রিমিয়াম ডিজেলের দামও বেড়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। সাধারণ পেট্রোলের দাম এখনও অপরিবর্তিত রয়েছে।

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) তরফ থেকে জানানো হয়েছে যে প্রিমিয়াম পেট্রোলের দাম প্রতি লিটারে দুই টাকা করে বাড়ানো হচ্ছে। মধ্য প্রাচ্য়ের সংঘাতের জেরেই বিশ্ব বাজারে জ্বালানির দাম বেড়েছে। তবে সাধারণ পেট্রোলের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে।
প্রিমিয়াম পেট্রোলের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম লিটার প্রতি ২ টাকা থেকে ২ টাকা ৩০ পয়সা করে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে রয়েছে হাই অক্টেন ফুয়েল যেমন ইন্ডিয়ান অয়েলের এক্সপি৯৫ (XP95), হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাওয়ার পেট্রোলের দাম বাড়তে চলেছে।

   

আরও দেখুনঃ ভাঙড়ে, প্রার্থী তালিকা ঘোষণা প্রার্থী হচ্ছেন নওশাদ সিদ্দিকী

পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দামও বৃদ্ধি পেয়েছে। আগে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম ছিল প্রতি লিটারে ৮৭ টাকা ৬৭ পয়সা। তা এবার বেড়ে ১০৯ টাকা ৫৯ পয়সা হয়ে গেল। এই প্রিমিয়াম পেট্রোল কোন কাজে ব্যবহৃত হয়? গাড়ির ইঞ্জিন আরও ভালভাবে কাজ করার জন্য এবং স্মুথ পারফরম্যান্সের জন্য এই প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করা হয়।

বিশ্ববাজারে চরম অনিশ্চয়তা ও সংঘাতের মাঝেও সাধারণ পেট্রোলের দামে কোনও পরিবর্তন হয়নি। অয়েল মার্কেটিং সংস্থা এইচপিসিএল আজই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে যে ক্রুড তেলের সরবরাহে কোনও সঙ্কট তৈরি হয়নি। অতিরিক্ত কার্গো আসছে। আগামিদিনে ভারতের তেলের সরবরাহ আরও মজবুত হবে। যেহেতু সাধারণ পেট্রোলের দাম বাড়েনি, তাই বাস, ট্যাক্সির ভাড়া বৃদ্ধিরও এখন সম্ভাবনা নেই। তবে অটোর জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহেই অটোর জ্বালানির দাম ৫ টাকা বেড়েছিল, এই সপ্তাহে ৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এলএনজির সরবরাহেও টান পড়তে চলেছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google