আইএসএলের আগে এই বাঙালি কোচকে দলের দায়িত্ব দিল মহামেডান

আগের সিজনে মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan SC) নিয়ে ব্যাপক আশা ছিল সমর্থকদের‌। শুরুটা যথেষ্ট নজরকাড়া থাকলেও ধীরে ধীরে ছন্দ হারাতে শুরু করেছিল কলকাতা ময়দানের এই…

Mohammedan SC, ISL,Subhasish Roy Chowdhury

আগের সিজনে মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan SC) নিয়ে ব্যাপক আশা ছিল সমর্থকদের‌। শুরুটা যথেষ্ট নজরকাড়া থাকলেও ধীরে ধীরে ছন্দ হারাতে শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যারফলে শেষ পর্যন্ত তলানিতে থেকেই ইন্ডিয়ান সুপার লিগ শেষ করতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। পাশাপাশি দলের ফরোয়ার্ড লাইনের উপর ভরসা থাকলেও পরবর্তীতে খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। যারফলে প্রথম লেগের মাঝামাঝি সময় থেকেই কার্যত ছন্দপতন হতে শুরু করেছিল রেড রোডের এই ফুটবল ক্লাবের। যা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই নয়া সিজনে দলের মধ্যে যে একাধিক বদল আসবে সেই আভাস মিলতে শুরু করেছিল আগেই।

তাঁর উপর গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছিল ফিফার ব্যানের খাঁড়া। স্বাভাবিকভাবেই ডামাডোল পরিস্থিতি দেখা দিয়েছিল দলের অন্দরে। তবে সময়ের সাথে সাথে ক্রমশ নিয়ন্ত্রনে আসতে শুরু করে পরিস্থিতি। দেশের প্রথম ডিভিশন লিগের কথা মাথায় রেখে দিনকয়েক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্ল্যাক প্যান্থার্সরা। ইতিমধ্যেই তাঁরা একটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে। যদিও শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল তাঁদের। তবে সেই সব ভুলে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে টুর্নামেন্টের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে বদ্ধপরিকর মহামেডান।

   

এক্ষেত্রে মেহেরাজুদ্দিন ওয়াডুর উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। তবে সেখানেই শেষ নয়। দেশের প্রথম ডিভিশন লিগ শুরু করার আগে এক বাঙালি গোলকিপার কোচের হাতে দায়িত্ব দিল ময়দানের এই প্রধান। তিনি শুভাশিস রায়চৌধুরী। নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে দিয়েছে ময়দানের এই তৃতীয় প্রধান। যদিও ইতিমধ্যেই তিনি যোগ দিয়েছেন দলের অনুশীলনে। বলাবাহুল্য, এবারের বেঙ্গল সুপার লিগে সুন্দরবন অটো এফসির গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।আসন্ন আইএসএলের আগে জাতীয় দলের এই প্রাক্তন গোলরক্ষকের উপরেই ভরসা রাখল দল।