তিরির পর দল ছাড়লেন মুম্বাই সিটির এই বিদেশি ফুটবলার

দেশের ফুটবল সার্কিটে অন্যতম সফল ক্লাব হল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের লিগ শিল্ডের পাশাপাশি লিগ কাপ ও এসেছে তাঁদের ঘরে। তবে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Mumbai City FC Jon Toral

দেশের ফুটবল সার্কিটে অন্যতম সফল ক্লাব হল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের লিগ শিল্ডের পাশাপাশি লিগ কাপ ও এসেছে তাঁদের ঘরে। তবে গতবছর খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করে আইএসএল শুরু করার পর দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। তারপর দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় ছিল না বেশি দিন। সময়ের সাথে সাথেই আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের। যেটা নিঃসন্দেহে হতাশাজনক ছিল সকলের কাছে‌।

কিন্তু সেই ধাক্কা কাটিয়ে অনায়াসেই দ্বিতীয় লেগে একের পর এক ফুটবল দলকে নাস্তানাবুদ করতে সক্ষম হয়েছিল মুম্বাই। যারফলে টুর্নামেন্টের ষষ্ঠ স্থান নিশ্চিত করতে খুব একটা সমস্যা হয়নি। তারপর নক আউট ম্যাচে ভালো ফলাফল করার পরিকল্পনা থাকলেও সম্ভব হয়নি। ষষ্ঠ স্থান নিশ্চিত করেছিল মুম্বাই। পাঁচ গোলের ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল দেশের বানিজ্য নগরীর এই দল। তারপর সেবার কলিঙ্গ সুপার কাপে ও বজায় ছিল সেই হতাশাজনক পারফরম্যান্স। ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। সেই সব কিছু ভুলে এবারের নতুন মরসুমে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য ছিল ছাংতেদের।

   

তবে সেমিফাইনালে আটকে যেতে হয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়ার কাছে।‌ তাছাড়াও দেশের প্রথম ডিভিশন লিগ আয়োজন ঘিরে অনিশ্চয়তা ছিল ব্যাপকভাবে। এই পরিস্থিতিতে লগ্নিকারী সংস্থা সিটি গ্ৰুপের চলে যাওয়া নিঃসন্দেহে ব্যাপক ক্ষতির মুখে ফেলে দেয় মুম্বাই শিবিরকে। স্বাভাবিকভাবেই এই ধাক্কা কাটাতে নিজেদের দলের একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের রিলিজ করে দেওয়ার পরিকল্পনা নেয় মুম্বাই শিবির। সেইমতো গত কয়েকদিন আগেই দল ছেড়েছেন তারকা ডিফেন্ডার তিরি‌। কিন্তু তিনি একানন। এবার দল ছাড়লেন আরেক স্প্যানিশ তারকা।

তিনি জন টোরাল। বুধবার রাতেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তার সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা জানিয়ে দেয় মুম্বাই সিটি। হিসাব অনুযায়ী এই নতুন বছরের মাঝামাঝি সময় পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল মুম্বাই ফুটবল দলের। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই বছর তিরিশের এই ফুটবলারকে পারস্পরিক সম্মতিতে বিদায় জানাল আইএসএল জয়ীরা।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google